বাগেরহাটে জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাগেরহাটে জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
বাগেরহাটে জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটের সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষ্যে গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের কর্যালয়ে এর উপর এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এতে ব্রিফিং করেন। এই সময় তার সাথে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমাত উদ্দিন, পৌরসভার মেয়র,খান হাবিবুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা এতে অংশ নেন।