সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ সভা | Daily AjKaler Kontho

সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১:০৫ অপরাহ্ন
সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ সভা

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল, গট্টি, রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে এই মতবিনিময় ও সার্বজনীন পেনশন সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা) সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সোহাগ, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুবলীগ নেতা মোঃ বাদল হোসেন, সোহেল মোল্যা, বাকী বিল্লাহ প্রমুখ।

এসময় সুবিধাভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। তাই দেশের মানুষের মাঝে বিভিন্ন ভাতা দেওয়া অব্যাহত রেখেছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং সার্বজনীন পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সবাইকে উদ্বুদ্ধ করেন।