বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | Daily AjKaler Kontho

বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (৭৫) আর নেই।গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেউহারি গ্রামের পুতুলের ঘাটে জানাযা নামাজ শেষে স্থানীয় মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাযায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাফিজুর রহমান ওইদিন সকালে হঠাৎ অসুস্থ্যতা অনুভব করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।