চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন সদর থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পনির খানের নেতৃত্বে পৌর সভার মাছ বাজার এলকা থেকে জুয়ারিকে ৫ আটক করেছে পুলিশ।শুক্রবার রাত ৮টার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীনের নির্দেশে একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, পৌর ৪নং ওয়ার্ডেও বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে মো.নয়ন (২০) ৮নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ সর্দারের ছেলে খলিলুর রহমান (২১) একই এলাকার নুরু মিয়ার ছেলেমোহাম্মদ সোহাগ (২২) শেখর খানের ছেলে মোতালেব (২০) পৌর ৬ নং ওয়ার্ডের আবদুজ জলিলের ছেলে ভুট্ট (২০)। চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, জুয়া খেলার অপরাধে আটক করে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুহুল আমীন তাদের জুয়া আইনে ভ্র্যম্যমান আদালতে
জরিমানা করা হয়েছে।
আজকালের কন্ঠ /আমির /এমএম
আপনার মতামত লিখুন :