
আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে হেঁটে রেললাইন পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে জেয়ারউদ্দিন (১০৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) জেলার চিরিরবন্দর রেলস্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
জেয়ারউদ্দিন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রেলস্টেশন কাঁচাবাজার এলাকার মৃত মজম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর স্টেশনের কাঁচা বাজারের সামনে বৃদ্ধ জেয়ারউদ্দিন হেঁটে রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই জেয়ারউদ্দিন মারা যান। তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন :