
জামাল কাড়াল বরিশাল : বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ সময়ে বরিশাল সদর উপজেলায় রাস্তার পাশে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
ওসি মুকুল জানান, উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরআইচা গ্রামে রাস্তার পাশে বাসটি রাখাছিল। অজ্ঞাত দুবৃর্ত্তরা ভোর রাত ৪টার দিকে বাসটি অগ্নিসংযোগ করেছে।
এতে বাসটি পুড়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।বাসের মালিক হাবিবুর রহমান সোহেল সাংবাদিকদের জানান, মরিয়ম-ফাতেমা নামের বাসটি কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ে চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ ও ডিসি রোড রুটে চলাচল করতো।তবে হরতাল-অবরোধের কারণে চরআইচা গ্রামের এআরখান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাসটি পার্ক করে রাখা ছিল। ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা ফোন করে জানিয়েছে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।”সোহেল বলেন, “আগুনে বাসের ভিতরে সিট এবং সিলিং পুড়ে গেছে। শুধুমাত্র বাসের কাঠামোটি রয়েছে।
এ কাঠামো দিয়ে বাসটি পুনরায় চলাচলের উপযোগী করা যাবে কিনা, সন্দেহ আছে।”
আপনার মতামত লিখুন :