বিএনপি গণতন্ত্রের শত্রু | Daily AjKaler Kontho

বিএনপি গণতন্ত্রের শত্রু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন
বিএনপি গণতন্ত্রের শত্রু

আজকালের কন্ঠ ডেস্ক : শুক্রবার (১০ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষকে সম্মানিত করেছেন।

পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন ও নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।