
আজকালের কন্ঠ ডেস্ক : চলমান বিশ্বকাপে ইতোমধ্যে তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি একটি দলের জায়গা এখনো নির্ধারিত হয়নি।
সেমিফাইনালে যেতে পাকিস্তান যেন শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল ‘চাতক পাখির’ মতো। যেখানে নিউজিল্যান্ড হারলেই পাকিস্তানের জন্য সেমিফাইনালে যাওয়া খুব সহজ সমীকরণ ছিল।
তবে পাকিস্তানের চাওয়া তো পূরণ হয়নি, উল্টো প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাবর আজমের পাকিস্তান। সেই অসম্ভবকে সম্ভব করারই যেন এক মজার উপায় বাতলে দিলেন ওয়াসিম আকরাম।
সেখানে উপস্থাপক বলেন, ‘ইংল্যান্ডকে পাকিস্তানের কমপক্ষে ২৮০ রানে হারাতে হবে।’ এর পর আকরাম বলেন, ‘গাণিতিকভাবে এটা সম্ভব।’ একই সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার দলের সেমিতে যাওয়ার ব্যাপারে মজার এক ‘উপায়’ বের করেছেন। যদিও মজার বুদ্ধিটা কে দিয়েছেন, তা প্রথমে উপস্থাপক নিশ্চিত ছিলেন না। পরে শোয়েব বলেন যে বুদ্ধিটা ওয়াসিম আকরাম দিয়েছেন।
ওয়াসিমের কথায় উপস্থাপক এর পর বলেন, ‘প্রথমে ব্যাটিং করে পাকিস্তান স্কোর যেমনই করুক, এর পর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগাবে। তার পর ২০ মিনিটের টাইমড আউট করলেই ম্যাচ জিতে যাবে।’
আপনার মতামত লিখুন :