আবার ও ৪৮ ঘণ্টার অবরোধ | Daily AjKaler Kontho

আবার ও ৪৮ ঘণ্টার অবরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
আবার ও ৪৮ ঘণ্টার অবরোধ

আজকালের কন্ঠ ডেস্ক : বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবি ও সোমবার সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।

এর আগে, অবরোধ না দিয়ে ৪৮ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত বদল করা হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সম্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে। দলটির সভাপতি অলি আহমদ আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।