
মীর মশিউর রহমান, বাউফল : স্মার্ট বাংলাদেশ গড়তে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তন করে সচ্ছল করতে বর্তমান সরকারের এ পেনশন স্কিম দারুণ ভূমিকা রাখবে।
একজন ব্যক্তির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জন উন্নয়নকল্পে স্কিমের প্রণয়ন করেন।পটুয়াখালীর বাউফলে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির সাবেক চিফ হুইপ আ,স, ম ফিরোজ বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা পরিষদের নতুন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, এপিএস আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সামছুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুর নবী।
পরবর্তীতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ৪ টি পেনশন স্কিমের সমন্বয়ে গঠিত সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে সম্যক ধারনা দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু।
অনুষ্ঠানের শেষদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজীর পরিচালনায় সর্বজনীন স্কিম বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল-কলেজ-মাদরাসার প্রধানগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :