
আজকালের কন্ঠ ডেস্ক : সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এ পণ্য বিক্রি শুরু হবে। তবে এবার পণ্যের লিস্টে থাকছে না পেঁয়াজ। রাজধানীর মালিবাগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রম উদ্বোধন করবেন। বুধবার (৮ নভেম্বর) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।
আপনার মতামত লিখুন :