২৭ ঘণ্টায় গাড়িতে আগুন | Daily AjKaler Kontho

২৭ ঘণ্টায় গাড়িতে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ১:১৩ অপরাহ্ন
২৭ ঘণ্টায় গাড়িতে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : গতকাল ৮ নভেম্বর বুধবার সকাল ৬ থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত ১৩টি গাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

৮ও ৯ নভেম্বরের বিস্তারিত তথ্য দিয়ে ফায়ার সার্ভিস জানায়
৫.২৫-কালীগঞ্জ গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১০.১৫-মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১৮.০৮- মাওনা শ্রীপুর, গাজীপুর, ১টি বাসে আগুন
১৯.২৫-তাতীবাজার মোড়, সদরঘাট, ১টি আকাশ পরিবহন নামে বাসে আগুন
২০.০৮-কাকলি পুলিশ ফাড়ির সামনে, বনানী, ১ টি মিনিবাসে আগুন
২০.৫৫-চন্ডিপাড়া, শিবগঞ্জ, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২১.১৫-আমতলী, বরগুনা, ১টি সাকুরা পরিবহন বাসে আগুন
২১.২২-ঝিগাতলা, ধানমন্ডি, ১টি রমজান পরিবহন নামে বাসে আগুন
২৩.২৭- বাটাজোর, গৌরনদী, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১.৪৫-শ্রীপুর, গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
০২.০০-আমিনবাজার, বেগমগঞ্জ, নোয়াখালী, ১টি ট্রাকে আগুন
০৪.৪৫- বেরিবাধ, হাজারীবাগ, ১টি ভিআইপি পরিবহন নামে বাসে আগুন
০৫.৩৭-মিরপুর ১৩, প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন।

উল্লেখ্য, দেশে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন চলছে আজ।