বরিশালে রাতে আধারে বেঙ্গল বিস্কুট কোম্পানির কাভার্ডভ্যানে আগুন | Daily AjKaler Kontho

বরিশালে রাতে আধারে বেঙ্গল বিস্কুট কোম্পানির কাভার্ডভ্যানে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
বরিশালে রাতে আধারে বেঙ্গল বিস্কুট কোম্পানির কাভার্ডভ্যানে আগুন

জামাল কাড়াল বরিশাল : বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টা ডাকা হরতাল অবরোধের মধ্যে বরিশালের গৌরনদীতে বেঙ্গল বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।বুধবার ৮ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাজারে পাশে এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বরিশাল শিল্প নগরী (বিসিক) থেকে বিস্কুট নিয়ে সিলেটের মৌলভীবাজারে যাচ্ছিলাম। বাটাজোর বাজারে পাশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ৬/৭ জন লোক আমার গাড়ি থামায় এবং আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বেঙ্গল বিস্কুট কোম্পানির ওই কাভার্ডভ্যান বিস্কুট নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকার কবি বাড়ির সামনে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে ওই কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, কিছু লোক পেট্রল মেরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমাদের একটি দল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কাভার্ড ভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের ক্ষতি বেশি হয়নি জানান তারা।