
আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার কমিশনার এবং কমিশন সচিবও বৈঠকে থাকবেন।
রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।
এদিকে, বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, এখনও পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে।
আপনার মতামত লিখুন :