গাজীপুরে ন্যূনতম মজুরি মানছেন না শ্রমিকরা, শ্রমিক পুলিশ সংঘর্ষ নিহত ০১ | Daily AjKaler Kontho

গাজীপুরে ন্যূনতম মজুরি মানছেন না শ্রমিকরা, শ্রমিক পুলিশ সংঘর্ষ নিহত ০১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৪:১১ অপরাহ্ন
গাজীপুরে ন্যূনতম মজুরি মানছেন না শ্রমিকরা, শ্রমিক পুলিশ সংঘর্ষ নিহত ০১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীতে জরুন এলাকায় পুলিশ শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

নিহত হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর চরগিরিশ গ্রামের জামাল হোসেনের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৩০)। তিনি জরুন এলাকায় আলাল মোল্লার বাসায় পরিবার সহ ভাড়া থেকে ইসলাম গার্মেন্টস কারখানার সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন।

নিহতের স্বামী জামাল হোসেন বলেন, রাস্তার মধ্যে আমার স্ত্রী সকাল সাড়ে ১০ টার দিকে মারা গেছে। লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হওয়ার ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন ও বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে।পরে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য কর ইট পাটকেল নিক্ষেপ করে।এতে করে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।