অবরোধের প্রভাব পড়েনি কুষ্টিয়ায় | Daily AjKaler Kontho

অবরোধের প্রভাব পড়েনি কুষ্টিয়ায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
অবরোধের প্রভাব পড়েনি কুষ্টিয়ায়

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে কুষ্টিয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি।

বুধবার (৮ নভেম্বর) অবরোধ শুরুর প্রথম দিনে এবার যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। আর সিএনজি, অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতো।

তবে সংখ্যা কম হলেও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী বাস চলছে বলে জানিয়েছে জেলা বাস মালিক সমিতি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক হয়েছে।

এদিকে আজও বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। যেকোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।