অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন : এসপি খাইরুল আলম | Daily AjKaler Kontho

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন : এসপি খাইরুল আলম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন : এসপি খাইরুল আলম

আজকালের কন্ঠ ডেস্ক : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন কুমিল্লা রিজিওনে কর্মরত হাইওয়ে পুলিশের এসপি মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে আরো জানাগেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পরে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন মোঃ খাইরুল আলম।

তিনি কুষ্টিয়া জেলায় অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেছেন এসপি খাইরুল আলম।

গত ২২ আগস্ট হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার থেকে কুমিল্লা রিজিয়নে যোগদান করে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে সক্ষম হয়েছেন।