ন্যূনতম মজুরি নির্ধারণ সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ | Daily AjKaler Kontho

ন্যূনতম মজুরি নির্ধারণ সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
ন্যূনতম মজুরি নির্ধারণ সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

আজকালের কন্ঠ ডেস্ক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে, মজুরি নির্ধারণে দুপুর ১২টা ২০ মিনিটে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এ সময় তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।