ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল | Daily AjKaler Kontho

ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ১:৪০ অপরাহ্ন
ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে পাঁচদিনের সফরে আগামী রোববার (১২ নভেম্বর) ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

সূত্র জানায়, ঢাকা সফরকালে প্রতিনিধিদল শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করবে। ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

ইইউ প্রতিনিধিদলের সদস্যরা আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।