
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠি-২ আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। তবে তা মোকাবেলা করে দেশের জনগন শেখ হাসিনার সাথে থেকেছে। সারের দাবী করায় বিএনপি সরকার আমলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিলো। যারা শ্রমিক-কৃষকদের হত্যা করে তাদের কাছ থেকে উন্নয়নের সহযোগিতা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজন ঝালকাঠিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শষ্যের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপ-পরিচালক কৃষি সস্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি মো: মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দুই শতাধিক কৃষক ও কৃষকলীগ নেতাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :