
আজকালের কন্ঠ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে এক শিশুসহ ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ। তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসের সাহায্যে এই ৩০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
গত শুক্রবার (৩ নভেম্বর) অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর উইদাউট বর্ডারসের নাবিকরা।
ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়। ওই সময় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস জাহাজে তোলা হয়।অভিবসনপ্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি ছিল সাদা ফাইবারগ্লাসের তৈরি।
আপনার মতামত লিখুন :