বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ‘লীগের শান্তি সমাবেশ | Daily AjKaler Kontho

বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ‘লীগের শান্তি সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন
বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ‘লীগের শান্তি সমাবেশ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি, জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পরশুরামের চিথলিয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে নিজ নামে প্রতিষ্ঠিত ধনিকুন্ডা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দাখিল মাদ্রাসা মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্টিত হয়। এর আগে রোববার মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্টিত সমাবেশে আনুষ্টানিক ভাবে নির্বাচনি প্রচারণায় নামেন এই আওয়ামীলীগ নেতা।

অপরদিকে একই দিন সোমবার সন্ধায় নিজ এলাকার দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে গুথুমা নিজ বাড়ির প্রাঙ্গণে সমাবেশ করেছেন। নাসিম চৌধুরী দলীয় নেতাকর্মীসহ সমাবেশে আগতদের কাছে নির্বাচনে দলমতের উর্ধে থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি আদায় করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইতিপুর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকুরীতে থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। তিনি মনে করেন উন্নয়নের কোন দল নেই।

আশাকরি নেত্রী মনোনয়ন দিবেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বর্তমান আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, তাকে কেন্দ্র থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে সে কারণে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে সবার আগে এলাকাবাসীর মতামত নিতেই আমি সমাবেশে যোগ দিয়েছি।

চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আহাম্মদ খোকা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।