ব্যাট না করেই আউট ম্যাথুস | Daily AjKaler Kontho

ব্যাট না করেই আউট ম্যাথুস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
ব্যাট না করেই আউট ম্যাথুস

স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন ডানহাতি এই ব্যাটার।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি।

সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরও শ্রীলঙ্কার কোনও ব্যাটারের মাঠে নামার খবর নেই। ক্রিকেটে সাধারণত এক ব্যাটার বের হতে হতেই আরেকজন মাঠে ঢোকেন। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুজকে অলসভাবে মাঠে ঢুকতে দেখা গেছে। তারপর হেলমেট স্ট্র্যাপে সমস্যা বুঝতে পেরে তা বদলে আনতে বলেন তিনি।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি।