আবার ও ৪৮ ঘণ্টার অবরোধ | Daily AjKaler Kontho

আবার ও ৪৮ ঘণ্টার অবরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন
আবার ও  ৪৮ ঘণ্টার অবরোধ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি ও তাদের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে।

সোমবার (৬ নভেম্বর) বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দেবেন। আর বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে তিন কর্মসূচির ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ৮ ও ৯ নভেম্বর আমরা সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করব।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এরই মধ্যে অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে।