বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সকাল ১১ টায় গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমানের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিএনপি’র অরবরোধের বিরুদ্ধে শান্তির মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে পুনরায় বিজয়ী করেই ঘরে ফিরবে স্বেচ্ছাসেবক লীগ।

বিএনপি’র অবরোধের নামে আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আজ ৬ নভেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অবস্থান পালন করে। অবস্থান কর্মসুচীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার শামীম, ড.জমির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোবাস্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল,উপদেষ্ঠা আশিষ কুমার মজুমদার,অধ্যাপক শহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহা নগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া,সাংগঠনিক সম্পাদক নাফিউর করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, ঢাকা মহানগর দক্ষিন সাধারন সম্পাদক তারেক সাঈদ, ঢাকা মহানগর দক্ষিন সাধারন আনিছুর রহমান নাঈম, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম,তথ্য ও গবেষনা সম্পাদক আবুল কালাম আজাদ, আবম্মেদ জুয়েল, বস্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, ,উপ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন, রাহুল দাস, মুর্তুজা হায়দার শরীফ, আবদুল্লাহ আল কাফি, আদনান সুমন, রাহা কাজী, শিখা বিশ্বাস, চৈতালী রায়সহ কেন্দ্রীয়, জাতীয়,ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের অধীন বিভিন্ন থানা ও ওযার্ড পর্যায়ের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, স্বাধীনতার পরাজিত শত্রু, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিচক্র এক ও অভিন্ন। বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিহ্নিত শত্রু। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আগুনসন্ত্রাসী বিএনপি-জামায়াতের খুনিচক্রকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এ দেশের উন্নয়ন অগ্রগতির একমাত্র বাতিঘর। প্রধানমন্ত্রী এ দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চান এটা বিএনপি-জামায়াতের সহ্য হয় না। অপশক্তি চক্র বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও থানা ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।