
আজকালের কন্ঠ ডেস্ক : সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ নভেম্বর) ভোরে ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী।
কাবাঘর তাওয়াফ ও ওমরাহর অন্যান্য কর্মসূচি সম্পন্নের পর মসজিদ-আল হারামে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী মসজিদুল হারামে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন।
আপনার মতামত লিখুন :