চট্টগ্রামে দুটি গাড়িতে অগ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

চট্টগ্রামে দুটি গাড়িতে অগ্নিকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
চট্টগ্রামে দুটি গাড়িতে অগ্নিকাণ্ড

আজকালের কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুরের আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে থেমে ছিল। অবরোধকারীরা কাভার্ড ভ্যান ভাঙচুর করে এবং অটোরিকশায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।