যেমন হতে পারে বাংলাদেশের একাদশ | Daily AjKaler Kontho

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আজকালের কণ্ঠ ডেস্ক : বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। বৈশ্বিক এ মহারণে সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই টানা হার দেখেছে সাকিব বাহিনী। তবে এখনও বাকি দুটি ম্যাচ। আর এ দুই ম্যাচের ওপরেই নির্ভর করছে লাল-সবুজের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি নানান যদি-কিন্তুর সমীকরণও মেলাতে হবে শান্ত-লিটনদের। আর জয় ছাড়া অন্য কিছুতেই ২০২৫ আইসিসির ইভেন্টটি থেকে বাদ পড়বে টাইগাররা।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়। সম্মান বাঁচানোর এ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে।

দলীয় সূত্র বলছে, এ ম্যাচের একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। লিটন দাসের সঙ্গে গোড়াপত্তনে মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে। তিনে শান্ত ও চারে।

এ ছাড়া পাঁচে হৃদয়, ছয়ে মুশফিকুর আর সাতে মাহমুদউল্লাহর অবস্থান অনেকটা নিশ্চিত।