
বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হলেন বাগেরহাট জেলার রামপাল থানার ওসি এস, এম, আশরাফুল আলম। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ক্রেস্ট ও সনদপত্র গতকাল শনিবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আশরাফুল আলম কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসের সম্মানে ভূষিত করায় রামপাল উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :