
আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সবুজ (৩০) নামে এক চালক দগ্ধ হয়েছেন। একই ঘটনায় সেই বাসের হেল্পারও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৫ নভেম্বর) ভোরে মেরাদিয়া এলাকার বাশপট্টি এলাকায় বাসটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে থাকা রমজান পরিবহনের চালক সবুজ দগ্ধ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি আরও বলেন, আমার স্বামী তো রাজনীতি করে না, সে তো পরিশ্রম করে খায়। আমার স্বামীর সারা শরীর পুড়ে গেছে। আমরা বর্তমানে পরিবার নিয়ে মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গোদারিয়া গ্রামে।
আপনার মতামত লিখুন :