নিরাপত্তায় বিজিবি-র‌্যাব | Daily AjKaler Kontho

নিরাপত্তায় বিজিবি-র‌্যাব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যারা পোশাকশিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে তাদের অনেককে আমরা আইডেন্টিফাই করেছি। বেশ কয়েকজনকে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে অরাজকতার চেষ্টা করবে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। র‌্যাবের শক্ত অবস্থানের কারণে পোশাক সেক্টরে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে।