
স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও টানা ছয় ম্যাচে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। তবে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেতে পরের দুই ম্যাচে জিততে মরিয়া সাকিব বাহিনী।
সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে টিম টাইগার্স শিবিরে দুঃসংবাদ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ম্যাচের আগের দিন আজ দিল্লিতে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি।
খানিক বাদে অবশ্য ব্যাটিং শুরু করেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে কয়েক মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকের চোটের অবস্থা কেমন সেটা অবশ্য এখনও জানা যায়নি। খারাপ কিছু হলে সেটা বাংলাদেশ দলের জন্যই অস্বস্তি বয়ে আনবে।
আপনার মতামত লিখুন :