উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে : সাধন চন্দ্র | Daily AjKaler Kontho

উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে : সাধন চন্দ্র


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন
উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে : সাধন চন্দ্র

আজকালের কন্ঠ ডেস্ক : জনগণ আগুন সন্ত্রাসীদের সাথে নয়, উন্নয়ন ও শান্তির সাথে থাকবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রোববার দুপুরে নওগাঁর পোরশা বড়গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে,জনগণের সম্পদ নষ্ট করে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা। যারা পুলিশ হত্যা করে তাদের সাথে কোন সমঝোতা হতে পারেনা বলে তিনি উল্লেখ করেন।

ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ বক্তব্য রাখেন। বিকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।