
আজকালের কন্ঠ ডেস্ক : মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মলিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
শনিবার (৪ নভেম্বর) বিকেলের দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মলিনা বেগম পটুয়াখালী সদর উপজেলার ঠেংগা গ্রামের মৃত্যু জালালুদ্দিন শিকদারের স্ত্রী।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়।
আপনার মতামত লিখুন :