ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় দ্রাব্যের দাম আকাশচুম্বী,দিশেহারা সাধারণ জনগন ! | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় দ্রাব্যের দাম আকাশচুম্বী,দিশেহারা সাধারণ জনগন !


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় দ্রাব্যের দাম আকাশচুম্বী,দিশেহারা সাধারণ জনগন !

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে দিন বদলের পালা হলেও ঝালকাঠিতে লোকজনের ভাগ‍্য বদলের কোন পরিবর্তন ঘটেনি। গোটা ঝালকাঠিতে নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যাদির দাম দিন দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছেই। কিন্তু বৃদ্ধি পাচ্ছেনা তাদের আয়।

স্মার্ট বাংলাদেশ ঝালকাঠির যেন রাস্তা ঘাট চলাচলে মরুভুমিতে পরিনত হয়ে গেছে,এমন উন্নয়ন হয়েছে রাস্তা দিয়ে চললে কালো মানুষগুলো লাল হয়ে যায়,পদ্মা সেতু হয়ে যেখানে ভাগ্যের চাখা খোলার কথা সেখানে এমন পরিণতি যেন মানতে নারাজ ঝালকাঠি গ্রাম গঞ্জের মানুষগুলো। এই ঝালকাঠিতে উন্নয়নের ছোয়া আকাশ চুম্বি হলেও, গ্রাম অচঁলে যেন দূর্ভিক্ষের দেশে পরিণত হতে চলেছে। বিপাকে পড়েছে মধ‍্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন। এক প্রকার তরকারি দিয়ে তিনবেলা ভাত খাওয়া কষ্টকর ব‍্যাপার হয়ে দাড়িয়েছে।এমনি ঝালকাঠিতে অন্যান্য জেলা হতে সকল পর্নেরসহ কাচাঁমালের দাম বেশী তারও আয় রোজগার সাধারণ লোকের কর্মহীন, গ্রামাঞ্চলে অনেক পরিবারকে ক্ষেত বা খালের পাড় থেকে কচুসহ বিভিন্ন শাঁক এনে রান্না করে খেতে দেখা যাচ্ছে। কাঁচামাল, মাছ, গোশত, দুধ, ওষুধ, কনফেকশনারী খাবার, কসমেটিকস, কাপড় সহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যাদির দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ লোকজন।

এ ব‍্যাপারে বাজার নিয়ন্ত্রণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ জনগণ। এ ব্যাপারে বাজার মনিটরি মাধ্যমে সামনে রোজার মাস দ্রব্যমুলের দাম যেন লাগামহীন না হয়, বাজার মনিটরি একান্ত প্রয়োজন।