‘পিটিয়ে তক্তা করে দেবেন’ : আসাদুজ্জামান | Daily AjKaler Kontho

‘পিটিয়ে তক্তা করে দেবেন’ : আসাদুজ্জামান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ৪:২২ অপরাহ্ন
‘পিটিয়ে তক্তা করে দেবেন’ : আসাদুজ্জামান

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবরোধে নাশকতা ঠেকাতে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গজারির (শাল গাছ) লাঠি রাখা হবে। সেই সঙ্গে কেউ নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’ বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যা’র প্রতিবাদে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ট্রাকে পণ্য বহন করে নিয়ে আসছেন, পুলিশ বাহিনীর উপর আমাদের ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন, আপনাদের ট্রাকগুলো একসঙ্গে রওনা দেবেন। যেগুলো পুলিশের স্কট দিয়ে… যেখানে যা প্রয়োজন নিরাপত্তা বাহিনী আপনাদের স্কট দিয়ে নিয়ে আসবে, যেখানে আপনারা যেতে চান।