
আজকালের কণ্ঠ ডেস্ক : রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর নগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জামাত-শিবির সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, চলতি বছরের মে মাসের একটি মামলায় জামাত-শিবির সঙ্গে সম্পৃক্ততা ও তাদের অর্থের যোগানদাতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :