
আজকালের কণ্ঠ ডেস্ক : শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
খন্দকার আল মঈন বলেন, বাংলাদেশের পোশাকশিল্প এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে। রপ্তানি আয়ের অধিকাংশ উপার্জন পোশাকশিল্প থেকে আসছে। এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে।
চলমান সহিংসতা প্রতিরোধে র্যাব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :