শরীয়তপুর প্রতিনিধি : জাতীয়পার্টির সরকারের মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক এমপি ও শরীয়তপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক প্রবীণ রাজনীতিবিদ টি এম গিয়াসউদ্দিন আহমেদ এর মৃত্যু হয়েছে(ইন্না-লিল্লাহি-ওয়াইন্না-ইলাইহি-রাজিউন। শুক্রবার দিবাগত রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ ।
টিএম গিয়াসউদ্দিন শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিসমিল্লাহ নগর গ্রামের মৃত মোসলেহউদ্দিন বেপারীর ছেলে। তিনি ঢাকা মোহাম্মদপুরে বসবাস করতেন। টিএম গিয়াসউদ্দিন আহমেদ এর মৃত্যুতে শরীয়তপুরের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।
আজকালের কন্ঠ/জামাল/এম
আপনার মতামত লিখুন :