
নোয়াখালী জেলা সংবাদদাতা : জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার পৌর অডিটোরিয়ামে এডভোকেট আক্তারুজ্জামান আনসারী পরিচালনায়
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্লাহর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতাকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে তারা চেয়েছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলতে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার আদর্শ চির অম্লান হয়ে থাকবে।
আলোচনা শেষে জেল হত্যা দিবস উপলক্ষে আগত সকল নেতাকর্মীদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি,
ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিকবিদ এম এ কাসেম।
নোয়াখালী জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, মহিলা সদস্য আয়েশা আক্তার,
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামছুল ইসলাম, শামছুল হক সামছু,
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক টিপু।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে মোঃ সিদ্দিক উল্ল্যা ও তার নেতৃত্বে প্রায় ২০জন এমপি মামুনুর রশীদ কিরণের সাথে একাত্ম ঘোষণা করে আওয়ামীলীগে যোগ দেন।
আপনার মতামত লিখুন :