বিআরটিসি বাসে আগুন | Daily AjKaler Kontho

বিআরটিসি বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন
বিআরটিসি বাসে আগুন

আজকালের কণ্ঠ ডেস্ক : যশোর শহরের মনিহার মোড়ে থেমে থাকা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে বাসটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিস ও পরিবহন শ্রমিকরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন গণমাধ্যমকে জানান, আগুন লাগানোর সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিল না। এটা অবরোধকারীদের কাজ নাকি অন্য কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।