কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন | Daily AjKaler Kontho

কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২০, ৭:৫৫ অপরাহ্ন
কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কোনাবাড়ী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল এর নির্দেশনা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন।
আজ ০২ই জুলাই বৃহস্পতিবার কোনাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী আশিকুর রহমান জিয়া’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ হাজী শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ রেজাউল করিম সভাপতি দেওয়ালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলহাজ রাকিবুল ইসলাম (সুরুজ মুন্সি),সভাপতি প্রার্থী কোনাবাড়ী থানা যুবলীগ, মোঃ জাফর বেপারী (রনি) সভাপতি পদপ্রার্থী ৮নং ওয়ার্ড যুবলীগ,মোঃ সোহেল মিয়া সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড কৃষকলীগ, মোঃ গিয়াস উদ্দিন মোড়ল, মোঃ মিজানুর রহমান যুবলীগ নেতা, মোঃ জাকির হোসেন জয়, মোঃ মারুফ দেওয়ান যুবলীগ নেতাসহ কোনাবাড়ী থানা, ওয়ার্ড যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী “গাছ লাগান পরিবেশ বাঁচান” কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশে মাস ব্যাপি জেলা-উপজেলা পর্যায়ে এ কর্মসূচী পালন করবে যুব লীগের প্রতিটি ইউনিট।সর্বোপরি গাছের চারা রোপন, বিতরণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শেষ করা হয়।

 

আজকালের কন্ঠ /কবির/এম