আজকালের কন্ঠ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দুই ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- অর্থমন্ত্রীর বড়ভাই কুমিল্লা জেলার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ এবং ছোট ভাই জেলার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
আব্দুল হামিদের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ রায় এবং ছোট ভাই গোলাম সারোয়ারের পজেটিভের বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এলাকার জনপ্রিয় এ রাজনৈতিক পরিবারের দুই সদস্যের করোনা আক্রান্তের খবরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সব মহল থেকে দুই ভাইয়ের দ্রুত আরোগ্য লাভে দোয়া কামনা করা হয়।
করোনা পজিটিভ রিপোর্ট আসায় সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বর্তমানে লালমাই উপজেলার দুতিয়াপুরের বাসায় আইসোলেশনে আছেন। তেমন কোনো উপসর্গ ছাড়াই তিনি সুস্থ আছেন।
বড় ভাই আবদুল হামিদ কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তিনিও সুস্থ আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে অর্থমন্ত্রীর দুই ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসায় পরিবারের আরও কিছু সদস্যের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে।
আজকালের কন্ঠ /এম
আপনার মতামত লিখুন :