শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জনকে অর্থদন্ড | Daily AjKaler Kontho

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জনকে অর্থদন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২০, ১০:০৫ অপরাহ্ন
শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জনকে অর্থদন্ড

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর : শরীয়তপুরে কোভিড-১৯ প্রতিরোধে প্রতিদিনের নেয় সদর উপজেলার পালং বাজার, প্রেমতলা, ডোমসার বাজার, আড়িগাঁও বাজার, মনোহর বাজার, আংগারিয়া ব্রিজসহ বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ জনকে ৫ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। শুক্রবার সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন। এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।

আজকালের কন্ঠ /জামাল /মিজান