লালপুলে চিনি বোঝাই ট্রাকে আগুন | Daily AjKaler Kontho

লালপুলে চিনি বোঝাই ট্রাকে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৪:১৬ অপরাহ্ন
লালপুলে চিনি বোঝাই ট্রাকে আগুন

আজকালের কণ্ঠ ডেস্ক : ফেনীর লালপুলে চিনি বোঝাই ট্রাকে আগুন ফেনী প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় চালক তখন গাড়িতে ছিল না বলে জানা যায়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কীভাবে আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, বুধবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আমাদের সঙ্গে তখন পুলিশ ও বিজিবি ছিল। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। গাড়িতে চিনি ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান