লক্ষ্মীপুরে ধানখেতে মিলল গৃহবধূর লাশ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে ধানখেতে মিলল গৃহবধূর লাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ১:৫০ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ধানখেতে মিলল গৃহবধূর লাশ

আজকালের কণ্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে ধানখেত থেকে নুরনাহার বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাতেম আলীর সাকো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি তাকে হত্যার করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বোরখা পরিহিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।