মাদারীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

মাদারীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
মাদারীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালকিনি-মাদারীপুর-ডাসার-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন হাওলাদার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

গতকাল বুধবার সন্ধায় শহরের পোস্ট অফিস সংলগ্ন লা লুনা চাইনিজ রেষ্টুরেন্ট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে তিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী। তার দীর্ঘ দিনের রাজনৈতিক ইতিহাস সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান এবং জননেত্রী শেখ হাসিনা যেন তাকে মাদারীপুর-৩ আসনের নৌকা প্রতীক দেন সেই আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু, পৌর পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলিমুর রেজাসহ অনেকে।