বিএনপির সঙ্গে সংলাপে রাজি আছি : আসাদুজ্জামান | Daily AjKaler Kontho

বিএনপির সঙ্গে সংলাপে রাজি আছি : আসাদুজ্জামান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন
বিএনপির সঙ্গে সংলাপে রাজি আছি : আসাদুজ্জামান

আজকালের কণ্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপের দরজা বন্ধ রাখিনি। যারা শর্তহীনভাবে সংলাপে আসবেন, তাদের আমরা স্বাগত জানাই। তবে সবকিছু সংবিধান অনুযায়ী হতে হবে।

বুধবার (১ নভেম্বর) ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। আর ভোট হওয়ার কথা রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে কমিশন ভোটের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করে আসছে। গত ২৮ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন সহিংসতায় রূপ নেয়।