ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ | Daily AjKaler Kontho

ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

আজকালের কণ্ঠ ডেস্ক : জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হবে।