গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু | Daily AjKaler Kontho

গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

আজকালের কণ্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরের এ ঘটনা। নিহত দুই কিশোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে হোসাইন (১২) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মারুফ (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ভেলাপাড়া মহানন্দা নদীর ঘাটে দুপুরে গোসল করতে গিয়েছিল তারা। সে সময় নদীতে নেমে তারা নিখোঁজ হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। বিকাল ৪টার দিকে মহানন্দা নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।